ED Raid | পুজোয় কলকাতায় ইডির হানা, আর্থিক তছরুপের অভিযোগে তল্লাশি আটটি জায়গায়!

Monday, October 12 2026, 8:52 am
ED Raid | পুজোয় কলকাতায় ইডির হানা, আর্থিক তছরুপের অভিযোগে তল্লাশি আটটি জায়গায়!
highlightKey Highlights

দুর্গাপুজোর ঠিক আগে ফের কলকাতায় সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।


দুর্গাপুজোর ঠিক আগে ফের কলকাতায় সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিপুল মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগে সোমবার সকালে শহরের অন্তত আটটি জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। টালিগঞ্জ এবং শরৎ বোস রোডসহ দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় এই অভিযান চালানো হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বেআইনি উপায়ে সংগৃহীত সেই অর্থ বিভিন্ন আবাসন নির্মাণ ও ব্যবসায়িক খাতে বিনিয়োগ করা হয়েছিল। গত সেপ্টেম্বর মাসেই এই মামলার প্রেক্ষিতে কলকাতার ১৭টি জায়গায় অভিযান চালিয়েছিল ইডি। সেই সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পুজোর মুখে এই নতুন তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File