Indranil Sen | প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডির হানা! কারণ কী?

Tuesday, September 29 2026, 8:25 am
Indranil Sen | প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডির হানা! কারণ কী?
highlightKey Highlights

পুজোর এন্ট্রি পাস ও ইউনেস্কোর লোগো ব্যবহারের নামে আর্থিক প্রতারণার অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।


পুজোর এন্ট্রি পাস ও ইউনেস্কোর লোগো ব্যবহারের নামে আর্থিক প্রতারণার অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকেই তাঁর আত্মীয় ও ম্যানেজারের বাড়ি ছাড়াও হুগলির সিঙ্গুরের বাগানবাড়িতেও একযোগে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অভিযোগ রয়েছে, ২০২১ সালে দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর ‘মাস আর্ট’ নামক একটি সংস্থার মাধ্যমে নিজেদের ‘অফিশিয়াল পার্টনার’ দাবি করে প্রিভিউ শো-এর নামে চড়া দামে ভুয়ো পাস বিক্রি করা হয়। এই দুর্নীতির মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা তছরুপ করা হয়েছে বলে অভিযোগ। চলতি বছরের জুনে বউবাজার থানায় এফআইআর দায়ের হওয়ার পরই এই বিশাল আর্থিক তছরুপের তদন্তে নামল ইডি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File