ED Raid | সাতসকাল থেকে অ্যাকশনে ইডি! চিটফান্ড থেকে ক্রিপ্টো-একাধিক দুর্নীতিতে রাজ্যজুড়ে অভিযান!

Key Highlightsবৃহস্পতিবার সকাল থেকে অ্যাকশনে ইডি। রাজ্যজুড়ে একাধিক জায়গায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
বৃহস্পতিবার সকাল থেকে অ্যাকশনে ইডি। রাজ্যজুড়ে একাধিক জায়গায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এদিন দুর্গাপুরের অন্ডালে ইসিএলের প্রাক্তন কর্মী দিলীপ মল্লিকের বাড়ি তল্লাশি চালায় ইডি। অভিযোগ কলকাতার ফেয়ারলি প্লেসে একটি দপ্তর খুলে ক্রিপ্টোতে বিনিয়োগের ফাঁদ পাতে পিতা-পুত্র। অভিযুক্ত দিগন্ত মল্লিকের সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি তুলেছেন বলে অভিযোগ। অন্যদিকে, হাওড়ার ব্যাটরা থানার অন্তর্গত কুচিল সরকার লেনের বাসিন্দা সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছে ইডি। অভিযোগ, একাধিক চিটফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত এই সৌরভ। তিনি শেয়ার মার্কেটের ব্যবসাও করেন বলে জানা গিয়েছে। পাশাপাশি রানাঘাটের কালিনারায়ণপুরের ব্যবসায়ী সুভ্রকান্তি নাগ ওরফে বাবাই নাগের বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। এই সুভ্রকান্তি শেয়ারবাজার প্রশিক্ষণ ও বিনিয়োগের নামে জাল চিটফান্ড সংস্থা খোলেন বলে অভিযোগ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- ক্রিপ্টোকারেন্সি
- শেয়ার বাজার


