WB নির্বাচন ২০২৬TMC94BJP194LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল

Partha Chatterjee | রেশন দুর্নীতিতে তোলপাড় বঙ্গে, সাতসকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি তল্লাশি ইডির

Saturday, April 11 2026, 2:22 pm
Partha Chatterjee | রেশন দুর্নীতিতে তোলপাড় বঙ্গে, সাতসকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি তল্লাশি ইডির
highlightKey Highlights

কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরেছেন পার্থ। এবার ফের কেন ইডি আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।


বঙ্গে ভোট পূর্ববর্তী প্রস্তুতি তুঙ্গে। এরই মাঝে রাজ্যের বিভিন্ন জায়গায় রেশন দুর্নীতির তদন্তে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আজ, শনিবার সাতসকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছে যায় ইডি। কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বাড়ি ঘিরে চলে তল্লাশি। সূত্রের খবর, এসএসসির একাদশ-দ্বাদশ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল ইডি। উল্লেখ্য, কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরেছেন পার্থ। ফের তার বাড়ি ইডি তল্লাশিতে উঠছে প্রশ্ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File