Kolkata ED Raid | সাতসকালে ED হানা কলকাতায়, বেআইনি নির্মাণের তদন্তে তিন জায়গায় চলছে তল্লাশি
Friday, May 22 2026, 3:27 am

Key Highlightsশুক্রবার ভোরে শহরে হানা ইডির। কলকাতার রয়েড স্ট্রিট, পার্ক স্ট্রিট এবং বালিগঞ্জে হানা দিয়েছেন তদন্তকারীরা।
কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের হয়ে জমি সিন্ডিকেট চালানোর অভিযোগে দক্ষিণ কলকাতার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করেছে ইডি। পাপ্পুর থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার ভোরে শহরে হানা ইডির। কলকাতার রয়েড স্ট্রিট, পার্ক স্ট্রিট এবং বালিগঞ্জে হানা দিয়েছেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। পার্ক স্ট্রিটের একটি ক্যাফেটেরিয়া কাম হোটেলে হানা দিয়ে নথিপত্র খুঁটিয়ে দেখছেন তদন্তকারীরা।


