ED Raid in Kolkata | সাতসকালে কালীঘাটের প্রাক্তন ওসি-র বাড়িতে ইডি হানা! শুরু জিজ্ঞাসাবাদ
Sunday, April 19 2026, 3:41 am

Key Highlightsভোটের বাংলায় ফের সকাল সকাল ইডির অ্যাকশন। ইডির নজরে এবার কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস।
ছুটির সকালে শহর কলকাতায় ফের ইডি হানা। রবিবার সকাল ৬ টায় কলকাতা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে হানা দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দীর্ঘদিন কালীঘাট থানার দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের এই অফিসার। সূত্রের খবর, শান্তনুর গোলপার্কের বাড়িতে চলছে তল্লাশি। তাঁর বাড়ির পাশে থাকা সরকারি এক ট্রেনিং সেন্টারেও হানা দিয়েছে ইডি। উল্লেখ্য, কয়লা মামলা এবং মেডিক্যাল NRI কোটায় ভর্তির দুর্নীতিতেও শান্তনুকে তলব করেছিল ইডি। আজ কোন মামলায় হানা দিয়েছে ইডি তা এখনও স্পষ্ট নয়।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- কলকাতা পুলিশ
- সিআইডি
- ইডি
- ইডি অফিসার
- ইডি স্পেশাল ডিরেক্টর
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার


