ED Raid | সাতসকালে ইডি হানা শহরে, বালিগঞ্জের ব্যবসায়ীর ফ্ল্যাটে চলছে খানাতল্লাশি
Saturday, March 28 2026, 5:52 am

Key Highlightsশনিবার সাতসকালে বালিগঞ্জে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বহুজাত আবাসনে ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিয়েছেন তদন্তকারীরা।
নির্বাচনের প্রাক্কালে শনিবার সকালে বালিগঞ্জে হানা দিলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। বালিগঞ্জ সার্কুলরা রোডের একটি বহুজাত আবাসনে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি। ইডি সূত্রে খবর, ওই ব্যবসায়ী প্রায় কয়েকশো কোটি টাকার আর্থিক দুর্নীতিতে যুক্ত। এছাড়াও এই দুর্নীতিতে আর কারা কারা যুক্ত রয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আর্থিক দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
- Related topics -
- রাজ্য
- ইডি স্পেশাল ডিরেক্টর
- ইউআইডিএআই
- ইডি
- ইডি অফিসার
- সিআইডি
- ব্যবসা বাণিজ্য


