ED Raid-Madan Mitra | বিধায়ক মদন মিত্রের ফ্ল্যাটে ইডি হানা, সাতসকালে পুর দুর্নীতি মামলায় শহরের ৮ জায়গায় চলছে তল্লাশি
Saturday, June 13 2026, 4:56 am

Key Highlightsসাতসকালেই তল্লাশি চলেছে মদনের দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে। একইসঙ্গে জোকাতে মদনের পুরনো ফ্ল্যাটেও হানা দিয়েছে ইডি।
অভিষেক, সুজিতের পর এবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে কামারহাটির বিধায়ক মদন মিত্র। সাতসকালেই মদন মিত্রের দক্ষিণেশ্বর, জোকা এবং ভবানীপুরের পুরোনো ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি। এদিন সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে মদনের ফ্ল্যাটে যান ইডি-র ৫ থেকে ৬ জন আধিকারিকরা। জোকা মেট্রো স্টেশন সংলগ্ন ওই ফ্ল্যাট তালা বন্ধ থাকায় প্রায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে তাঁরা সেখানেই অপেক্ষা করেন। সূত্রের খবর, মদন মিত্রের বাড়ির বিছানার তলা থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে বলে ইডি সূত্রের খবর। হদিশ মিলেছে ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও।
- Related topics -
- শহর কলকাতা
- ইডি
- মদন মিত্র
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- কলকাতা পৌরসভা
- দক্ষিনেশ্বর মন্দির
- ইডি অফিসার
- ইডি স্পেশাল ডিরেক্টর
- তথ্য
- টাকা উদ্ধার
- কলকাতা পুরসভা
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট


