IPAC | IPAC মামলায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ED, কী জানলো শীর্ষ আদালত?

Key Highlightsরাজ্যে আইপ্যাক (IPAC)-মামলার তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
রাজ্যে আইপ্যাক (IPAC)-মামলার তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই মামলায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সেই মামলায়, ইডি স্পষ্ট জানাল,আদালতই ঠিক করুক সিবিআই তদন্ত হবে কি না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন, আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি চালাতে যায়। সেই সময় ঘটনাস্থলে হাজির হন মমতা। পরে তাঁকে একটি সবুজ ফাইল হাতে বেরিয়ে আসতে দেখা যায়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহকারী কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন করেছিল ইডি। মঙ্গলবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। সেখানে বিচারপতি মিশ্র যখন বলেন, ‘সিবিআই-কে রেফার করতেই পারেন।’ আগামী ২ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- সুপ্রিম কোর্ট
- সিবিআই


