ECI | বঙ্গে ভোটের তোড়জোড়, রাজ্যজুড়ে বসছে ২ লাখ সিসিটিভি-ওয়েবক্যাম -ঘোষণা কমিশনের

Sunday, March 22 2026, 5:47 am
ECI | বঙ্গে ভোটের তোড়জোড়, রাজ্যজুড়ে বসছে ২ লাখ সিসিটিভি-ওয়েবক্যাম -ঘোষণা কমিশনের
highlightKey Highlights

রাজ্যজুড়ে ৮০ হাজার ৭১৯ বুথের ভিতর ও বাইরে মিলে ২ লাখ সিসিটিভি, ওয়েবক্যাম থাকবে। থাকবেন কেন্দ্রীয় বাহিনী দুই লাখের মতো জওয়ান।


বিধানসভা ভোটের তোড়জোড় চলছে পশ্চিমবঙ্গে। কমিশন সূত্রে খবর, এবার রাজ্যে ২ দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল। প্রথম দফা ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২ আসনে। গণনা হবে আগামী ৪ মে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, রাজ্যজুড়ে ৮০ হাজার ৭১৯ বুথের ভিতর ও বাইরে মোট ২ লাখ সিসিটিভি, ওয়েবক্যাম বসানো হচ্ছে। কমিশন সূত্রে খবর, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর প্রায় ২ লাখ জওয়ান থাকবেন। স্পর্শকাতর এলাকার নজরদারিতে ব্যবহৃত হতে পারে ৩৬০ ডিগ্রি মুভিং রোবট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File