Sealdah Local Train | শিয়ালদহ শাখায় আসছে ৪ নয়া লোকাল ট্রেন, রইল টাইমটেবিল!
Monday, October 12 2026, 2:47 pm

Key Highlightsযাত্রীদের সুবিধার্থে শিয়ালদা ডিভিশনে পরীক্ষামূলকভাবে চার নতুন লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
যাত্রীদের সুবিধার্থে শিয়ালদা ডিভিশনে পরীক্ষামূলকভাবে চার নতুন লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শান্তিপুর-কৃষ্ণনগর এবং শিয়ালদহ-বজবজ শাখায় এক জোড়া করে এই অতিরিক্ত স্পেশাল ট্রেনগুলি চালানো হবে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই পরিষেবা চালু রাখা হবে। পরবর্তী সময়ে যাত্রীদের চাহিদা ও পরিস্থিতি বিচার করে এই ট্রেনগুলির স্থায়ীকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর পাশাপাশি, ওই রুটের কয়েকটি ট্রেনের সময়সূচিতেও সামান্য পরিবর্তন আনা হয়েছে। নতুন এই ট্রেনগুলি চালুর ফলে নিত্যযাত্রীদের যাতায়াত আরও কিছুটা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- শিয়ালদহ
- ট্রেন
- লোকাল ট্রেন


