Kali Puja Special Train | কালীপুজোয় রাতে দর্শনার্থীদের জন্য বিশেষ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের!

Monday, November 2 2026, 4:16 pm
Kali Puja Special Train | কালীপুজোয় রাতে দর্শনার্থীদের জন্য বিশেষ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের!
highlightKey Highlights

কালীপুজো ও দীপাবলির উৎসবে বারাসত, নৈহাটি ও আশপাশের এলাকার চোখ ধাঁধানো আলোকসজ্জা দেখতে ভিড় জমান বহু মানুষ।


কালীপুজো ও দীপাবলির উৎসবে বারাসত, নৈহাটি ও আশপাশের এলাকার চোখ ধাঁধানো আলোকসজ্জা দেখতে ভিড় জমান বহু মানুষ। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত শিয়ালদহ শাখায় আপ ও ডাউনে মোট ১২টি বিশেষ ট্রেন চালানো হবে। এই বিশেষ ট্রেনগুলি শিয়ালদহ থেকে রানাঘাট, বনগাঁ, বারাসত, বারাকপুর এবং ডানকুনি রুটে চলাচল করবে। রেল সূত্রে জানানো হয়েছে, এই ট্রেনগুলি প্রতিটি স্টেশনে থামবে। তবে এই বিশেষ ট্রেন পরিচালনার স্বার্থে ৮ থেকে ১১ নভেম্বর দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত নৈহাটি জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মের ট্রেন চলাচলে কিছু পরিবর্তন আনা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File