East Bengal | এএফসিতে মশাল জ্বাললো ইস্টবেঙ্গলের মেয়েরা, ভিয়েতনামের ক্লাবকে হারিয়ে শুরু অভিযান

Sunday, November 1 2026, 5:24 pm
East Bengal | এএফসিতে মশাল জ্বাললো ইস্টবেঙ্গলের মেয়েরা, ভিয়েতনামের ক্লাবকে হারিয়ে শুরু অভিযান
highlightKey Highlights

ভিয়েতনামের দলকে ২-১ গোলে হারিয়ে নকআউটে যাওয়ার স্বপ্ন দেখা শুরু লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের।


এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের 'বি' গ্রুপের প্রথম ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিলো ইস্টবেঙ্গলের মেয়েরা। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ভিয়েতনামের দলকে ২-১ গোলে হারিয়ে নকআউটে যাওয়া স্বপ্ন আরেকবার বুনলো অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। ম্যাচের শুরুতেই মারমার কাটকাট ফুটবল খেলছিল দুই দল। ১৫ মিনিটের পর থেকে মাঝমাঠের দখল নিতে শুরু করে ইস্টবেঙ্গল। ১৮ মিনিটে পেনাল্টি পায় লাল হলুদ। ২১ মিনিটে স্পট কিক থেকে গোল করেন ফাজিলা। ৩৪ মিনিটে ফের ব্যবধান দ্বিগুণ করেন ফাজিলাই। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল। ৬০ মিনিটে এক গোলে ব্যবধান কমায় ভিয়েতনামের ডি আহন। তবে শেষরক্ষা হয়নি। ২-১ গোলে জিতে মাঠ ছেড়েছে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। ৪ নভেম্বর ইস্টবেঙ্গলের সামনে দক্ষিণ কোরিয়ার হুয়াচিওন কেএসপিও ডব্লিউএফসি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File