East Bengal vs Mohun Bagan | এডমুন্ডের অনবদ্য হ্যাটট্রিক, ২২ বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল! ছারখার সবুজ-মেরুন

Sunday, August 23 2026, 2:59 pm
East Bengal vs Mohun Bagan | এডমুন্ডের অনবদ্য হ্যাটট্রিক, ২২ বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল! ছারখার সবুজ-মেরুন
highlightKey Highlights

২০০৪ সালের পর প্রথম বার ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানকে হারিয়ে ট্রফি জিতল লাল-হলুদ।


২০০৪ সালের পর প্রথম বার ডুরান্ড কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্ধী মোহনবাগানকে হারিয়ে ট্রফি জিতল লাল-হলুদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল লাল হলুদের ছেলেরা। ম্যাচের ১০ মিনিটেই দুরন্ত শটে জালে বল জড়িয়ে দেন বিপিন সিং। ১২ মিনিটে প্রথম গোল এডমুন্ড লালরিন্ডিকার। ২২ মিনিটে ফের আঘাত এডমুন্ডের। স্কোরলাইন ৩:০। ৩২ মিনিটে একটি গোল শোধ করলেন মনবীর সিং। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নিজের তৃতীয় গোল করে দেন এডমুন্ড। ৪:১ ব্যবধানে মোহনবাগানকে হারিয়ে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি তিনি হয়ে গেলেন ডুরান্ড কাপের কলকাতা ডার্বিতে প্রথম হ্যাটট্রিক করা ফুটবলার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File