East Bengal vs Calcutta Customs | তিন পয়েন্টেই বাজিমাত! কলকাতা লিগের সুপার সিক্সে কাস্টমসের বিরুদ্ধে সহজ জয় ইস্টবেঙ্গলের
Sunday, August 30 2026, 3:23 pm

Key Highlightsরবিবার দুপুরে কাস্টমসকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছে গেল লাল-হলুদ ব্রিগেড।
কলকাতা লিগের সুপার সিক্স নির্ধারণ ম্যাচে ক্যালকাটা কাস্টমসকে উড়িয়ে দিলো লাল হলুদের ছেলেরা। রবিবার দুপুরে কাস্টমসকে ২-০ গোলে হারিয়ে দিলো ইস্টবেঙ্গল। এদিন মাঠে নেমে ৩ মিনিটেই ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন তন্ময় দাসের পাসে বল পেয়ে দারুণ ফিনিশে গোল করেন মনোতোষ মাজি। ৩৬ মিনিটে কাস্টমসের ডিফেন্সের ভুলে দ্বিতীয় গোল পায় আকাশ। ২-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি কোনো দলই। এই ম্যাচে জিতে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৯ ম্যাচে ২৩। সুপার সিক্স নিশ্চিত হয়ে গেল।
- Related topics -
- খেলাধুলা
- ইস্টবেঙ্গল
- শহর কলকাতা
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল লেজেন্ড
- ফুটবল প্রশিক্ষক


