WB নির্বাচন ২০২৬TMC96BJP192LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল
Key Highlights
Earthquake | মাঝরাতে ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া, কেঁপে উঠলো নেপালের মাটিও!
Friday, May 23 2025, 2:24 am

Key Highlightsভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। অন্য দিকে, মধ্যরাতে কেঁপে ওঠে নেপালের মাটিও।
গত কয়েক সপ্তাহ একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালে, তিব্বত, চিন, পাকিস্তান, আফগানিস্তানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, গতকাল ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎস ছিল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। শুক্রবার ভোরে ভূমিকম্পে কেঁপেছে নেপালের মাটিও। ভারতীয় সময় রাত ১ টা ৩৩ মিনিটে নেপাল এবং উত্তরাখণ্ড সীমান্ত লাগোয়া এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- ইন্দোনেশিয়া
- ভূমিকম্প
- ভূমিকম্প
- রিখটার স্কেল


