Earthquake | ফের ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৬.৪! জোরালো কম্পনে কাঁপলো ফিলিপিন্সের মিন্ডানাও!
Friday, June 26 2026, 1:20 pm

Key Highlightsভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাও উপকূল। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩৪ মিনিটে হওয়া এই ভূমিকম্পের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪।
সম্প্রতি জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছে ভেনেজুয়েলা। এবার ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাও উপকূল। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩৪ মিনিটে হওয়া এই ভূমিকম্পের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস বা GFZ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে ২৯ কিলোমিটার গভীরে। স্থানীয় সূত্র অনুযায়ী, এর তীব্রতা বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ভাবে অনুভূত হয়েছে। তবে কোনও সুনামি সতর্কতা নেই। প্রাথমিক ভাবে কারও হতাহত বা ক্ষয়ক্ষতিরও খবরও নেই। ভূতাত্তিকদের একাংশ মনে করছেন, এটি কোনও পৃথক ভূমিকম্প নয়। গত ৮ জুন, সকাল সাড়ে সাতটা নাগাদ এই মিন্জানাও এলাকাতেই ৭.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এ দিনের ভূমিকম্পটি তারই একটি শক্তিশালী আফটারশক বলে মনে করা হচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ফিলিপিন্স
- ভূমিকম্প
- প্রাকৃতিক দুর্যোগ


