WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Kolkata Metro | মেট্রো যাত্রীদের জন্য সুখবর, ব্যস্ত সময়ে এবার আড়াই মিনিট ব্যবধানে মিলবে মেট্রো!
Tuesday, May 5 2026, 2:25 pm

Key Highlightsযাত্রীদের সুবিদার্থে ব্লু লাইনে ব্যস্ত সময়ে দুই মেট্রোর ব্যবধান আড়াই মিনিট করার পরিকল্পনা নিয়েছে রেলমন্ত্রক।
যাত্রীদের সুবিদার্থে ব্লু লাইনে ব্যস্ত সময়ে দুই মেট্রোর ব্যবধান আড়াই মিনিট করার পরিকল্পনা নিয়েছে রেলমন্ত্রক। কলকাতা মেট্রোর লাইনের ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ সহ প্রস্তাবিত পরিকাঠামোগত পরিবর্তন করলেই আড়াই মিনিট অন্তর মেট্রো চালানো সম্ভব হবে। সূত্রের খবর, কলকাতা মেট্রোর ব্লু লাইন বা উত্তর-দক্ষিণ শাখার পরিকাঠামোগত উন্নতির জন্য ৬৭১কোটি ৭২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মেট্রোর বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণের পাশাপাশি তৈরি করা হবে সাতটি ট্র্যাকশন সাবস্টেশন, অক্সিলিয়ারি সাবস্টেশন ও অনেককিছু। এছাড়াও পশ্চিমবঙ্গের রেলসেতু পরিকাঠামো আরও শক্তিশালী করার পদক্ষেপও করেছে তারা।


