Durgapur | কালীপুজোর আগে দুর্গাপুরের একাধিক হোটেলে হানা খাদ্য দফতরের! মিললো পচা মাখন-মাংস
Friday, November 6 2026, 4:20 pm

Key Highlightsশহরের একাধিক নামী হোটেলের রান্নাঘরের অন্দরমহলের এই ছবি সামনে আসতেই চোখ কপালে জোগাড়। খাবারের মান নিয়ে উঠছে প্রশ্ন।
কালীপুজোর আগে দুর্গাপুরের একাধিক হোটেলে হানা খাদ্য সুরক্ষা দফতরের। শহরের একাধিক নামী হোটেলের রান্নাঘরের অন্দরমহলে ঢুকেই চক্ষু চড়কগাছ খাদ্য সুরক্ষা দফতরের অফিসারদের। কোথাও মাখন থেকে বেরচ্ছে দুর্গন্ধ, কোথাও আবার রান্নাঘরে পড়ে রয়েছে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি। হোটেলের ফ্রিজের ভিতরে দিনের পর দিন জমিয়ে রাখা হয়েছে পুরনো গ্রেভি। উদ্ধার হয়েছে বাসি মুরগির মাংস-সহ নানা ধরনের খাবারও। নিয়মভঙ্গের অভিযোগে একাধিক হোটেলকে জরিমানা করেছে খাদ্য সুরক্ষা দফতর। পাশাপাশি, সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে সতর্কও করা হয়েছে। খাদ্য সুরক্ষা দফতর জানিয়েছে, নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- দুর্গাপুর
- খাদ্য সুরক্ষা
- খাদ্য
- খাদ্যের গুনাগুন
- খাদ্য দপ্তর


