Durgapur | দরজার সামনে পড়ে অন্তঃসত্ত্বা মহিলার মৃতদেহ! সাতসকালে চাঞ্চল্য দুর্গাপুরে
Saturday, November 28 2026, 4:24 am

Key Highlightsসিকিউরিটি গার্ডের ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন শম্ভুনাথ ঘোষ। ঢুকতে গিয়ে দেখেন বাড়ির সামনে পড়ে রয়েছে এক যুবতীর লাশ।
দুর্গাপুরের সগরভাঙা গোপীনাথপুর গ্রামের তাঁতিপাড়ায় এক গৃহস্থের দরজার সামনে থেকে এক অজ্ঞাতপরিচয় অন্তঃসত্ত্বা যুবতীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বাংলা খবর অনুযায়ী, আজ (২৮ নভেম্বর, ২০২৬) সকাল আনুমানিক পৌনে ৬টা নাগাদ সিকিউরিটি গার্ডের ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন শম্ভুনাথ ঘোষ। নিজের বাড়ির দরজার সামনে ওই অন্তঃসত্ত্বা যুবতীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ওই যুবতীর পরিচয় এখনো জানা যায়নি। মৃত্যুর কারণ নিয়েও ঘনাচ্ছে ধোঁয়াশা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
- Related topics -
- শহর কলকাতা
- দুর্গাপুর
- রাজ্য
- গর্ভবতী
- মৃতদেহ
- মৃত্যু
- পশ্চিমবঙ্গ


