Durgapuja Weather | ষষ্ঠী থেকে দশমী বৃষ্টিতে ভাসবে শহর কলকাতা! একনজরে পুজোর আবহাওয়ার আপডেট
Saturday, September 5 2026, 5:44 pm

Key Highlightsআগস্টের মতোই সেপ্টেম্বরের শুরু থেকেই দফায় দফায় মুষলধারে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। একনাগাড়ে বৃষ্টির জেরে বাড়ছে ভোগান্তিও।
বঙ্গে বর্ষার প্রভাব কাটছে না। এদিকে অক্টোবরেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শহরজুড়ে কেনাকাটা, মণ্ডপসজ্জার কাজ চলছে পুরোদমে। পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে তাঁর পূর্বাবাস দিলো আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা জানালেন, চলতি বছরে দুর্গাপুজোর সময়েও বাংলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অক্টোবরের মাঝামাঝি সাইক্লোনিক বৃষ্টির আশঙ্কা বঙ্গের বিভিন্ন জেলায়। পুজোর মাসে এল নিনোর কারণেই দিনের ও রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। ভ্যাপসা গরম অনুভূত হবে। কোথাও কোথাও বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে।
- Related topics -
- শহর কলকাতা
- পুজো ও উৎসব
- দুর্গাপুজো
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আবহবিদ
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- সর্বোচ্চ তাপমাত্রা


