Durga Puja 2026 | গঙ্গাবক্ষে বিশেষ লঞ্চে পুজো পরিক্রমা, কলকাতার নামী মণ্ডপগুলির দর্শনের ভাড়া কত?

Friday, September 25 2026, 5:22 am
Durga Puja 2026 | গঙ্গাবক্ষে বিশেষ লঞ্চে পুজো পরিক্রমা, কলকাতার নামী মণ্ডপগুলির দর্শনের ভাড়া কত?
highlightKey Highlights

সপ্তমী, অষ্টমী ও নবমীতে সকাল ১১টায় মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে। হাওড়া জেটি ঘুরে লঞ্চ পৌঁছবে আহিরীটোলা ঘাটে।


দূর্গাপুজোর ভিড়ে সাধারণ মানুষের যাতায়াত আরও স্বচ্ছন্দ করতে রাজ্যবাসীর জন্য নতুন পরিবহন ব্যবস্থার ঘোষণা প্রশাসনের। এবার জলপথেও হবে পুজো পরিক্রমা। সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই বিশেষ পুজো পরিক্রমা চালানো হবে। সকাল ১১টায় মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে। হাওড়া জেটি হয়ে লঞ্চ পৌঁছবে আহিরীটোলা ঘাটে। সেখান থেকে দর্শনার্থীদের এসি বাসে করে আহিরীটোলা সংলগ্ন পুজো, শোভাবাজার রাজবাড়ি, কুমারটুলি পার্ক, জগৎ মুখার্জি পার্ক, বলরাম মন্দির, শ্রীশ্রী মায়ের বাড়ি এবং বাগবাজার সর্বজনীন সহ বিভিন্ন পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হবে। গোটা ভ্রমণে সময় লাগবে পাঁচ ঘণ্টা। জনপ্রতি ভাড়া ৮০০ টাকা। বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগ নম্বর হল- ৮৬৯৭৭৩৩৩৯১, ৮৬৯৭৭৩৩৩৯২। হোয়াটসঅ্যাপ নম্বর-৯৮৩০১৭৭০০০।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File