Suvendu Adhikari | দূর্গাপুজোয় আমিষ ভোজনে কোনো নিষেধাজ্ঞা নয়, ‘আপত্তি’ উড়িয়ে বিশেষ বার্তা দিতে পারেন শুভেন্দু!
Monday, August 31 2026, 5:25 pm

Key Highlightsদুর্গাপুজোর সময় মণ্ডপ চত্বরে আমিষ খাবার নিষিদ্ধ হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলা গুঞ্জন উড়িয়ে দিল নবান্ন।
দুর্গাপুজোর সময় মণ্ডপ চত্বরে আমিষ খাবার নিষিদ্ধ হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলা গুঞ্জন উড়িয়ে দিল নবান্ন। সূত্রের খবর, পুজোর মেনুতে মাছ-মাংস বা আমিষ খাবারে কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করতে চাইছে না রাজ্য সরকার। আগামী ৭ সেপ্টেম্বর পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দেওয়া হতে পারে। নবমীর পাঁঠার মাংস বা দশমীর জোড়া ইলিশে কোনো আইনি বাধা থাকছে না। অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, খাবার কিংবা আমিষ নিয়ে তারা কোনো রকম ফতোয়া বা নির্দেশিকা জারি করেনি।


