Durga Puja 2026 | আর মিলবে না VIP পাস! দুর্গাপুজো সমন্বয় সমিতির বৈঠকে বড়ো ঘোষণা রুদ্রনীলের
Wednesday, September 30 2026, 5:29 pm

Key Highlightsদুর্গাপুজোর ভিআইপি পাস বন্ধের সিদ্ধান্তের কথা জানাল দুর্গাপুজো (Durga Puja 2026) সমন্বয় সমিতি।
সামনেই পুজো। বুধবার দুর্গাপুজো সমন্বয় সমিতির বৈঠকে প্রধান উদ্যোক্তা রুদ্রনীল ঘোষ জানান, “ভিআইপি পাস বা কার্ডের নামে কোটি কোটি টাকা তুলছেন অনেকে শুনতে পাই। যা অত্যন্ত বেদনার। এই নিয়ে ভালোমন্দ কিছুই বলতে চাই না। যা বলার বাংলার মানুষ বলবেন। তবে এবার কোনও পাস বা কোনও টিকিটের বিনিময়ে এক টাকারও লেনদেনের বন্দোবস্ত নেই। আমরা প্রথম থেকেই ঘোষণা করছি পুজোর নামে একটা পয়সাও লেনদেন হবে না।” পুজো উদ্যোক্তাদের কাছে তাঁর অনুরোধ, “সকলকে সমানভাবে প্রতিমা দর্শনের সুবন্দোবস্ত করে দেওয়া হোক। কারণ, মায়ের কাছে ছোট-বড় কোনও ভেদাভেদ নেই।”
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- দুর্গাপুজো
- রুদ্রনীল ঘোষ


