Durga puja 2026 | বারাণসীর গঙ্গাভ্রমণের আদলে দশমীতে নৌকাভ্রমণ! গঙ্গায় বিসর্জন দেখতে বিশেষ ব্যবস্থা সরকারের

Saturday, September 26 2026, 5:34 pm
Durga puja 2026 | বারাণসীর গঙ্গাভ্রমণের আদলে দশমীতে নৌকাভ্রমণ! গঙ্গায় বিসর্জন দেখতে বিশেষ ব্যবস্থা সরকারের
highlightKey Highlights

দশমীতে কলকাতা-হাওড়ার ঘাটে ঘাটে নিরঞ্জনের বিশেষ মুহূর্ত চাক্ষুষ করার সুযোগ করে দেওয়া হবে।


দশমীতে কলকাতা-হাওড়ার ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন চাক্ষুষ দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহন দপ্তর। পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তর সূত্রে খবর, দশমীর দিন সন্ধ্যা ৬ টা থেকে ৯টা পর্যন্ত সরকারি মিলেনিয়াম জেটিতে দর্শনার্থীদের কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে ঘোরানো হবে। গঙ্গাভ্রমণের উদ্দেশ্যে বিকেল ৫টায় দর্শনার্থীদের WBTC-র মিলেনিয়াম জেটিতে (শিপিং কর্পোরেশনের বিপরীতে) পৌঁছতে হবে। মাথাপিছু ভাড়া দিতে হবে ৮০০ টাকা। জেটি ভ্রমণে দর্শনার্থীদের জন্য থাকবে চা বা কফি, স্ন্যাক্স ও ডিনারের ব্যবস্থা। পরিবহণ দপ্তরের যোগাযোগ নম্বর হল – ৯৪৩২৫৯৭০৯৮/ ৯৪৩৩০৭২০৭৮। হোয়াটসঅ্যাপ – ৯৮৩০১৭৭০০০। এই নম্বরে নিজের স্লট বুক করতে পারবেন দর্শনার্থীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File