Durga Puja 2026 | একাদশীতেও চলবে প্রতিমা নিরঞ্জন, ক্রেন নয় ব্যবহার করতে হবে ট্রলি! শহরজুড়ে পুলিশি তদারকি

Thursday, October 22 2026, 5:57 am
Durga Puja 2026 | একাদশীতেও চলবে প্রতিমা নিরঞ্জন, ক্রেন নয় ব্যবহার করতে হবে ট্রলি! শহরজুড়ে পুলিশি তদারকি
highlightKey Highlights

কলকাতার ২৮টি গঙ্গার ঘাট, আদিগঙ্গার পাঁচটি ঘাট এবং ৩৪টি জলাশয় ও সরোবরে মোতায়েন রয়েছে পুলিশ।


বুধবার সন্ধ্যা থেকেই শহরজুড়ে চলছে প্রতিমা বিসর্জনের পালা। এদিন বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এবছর বিসর্জনের নিরাপত্তা তদারকিতে দায়িত্ব দেওয়া হয়েছে ১৮ জন আইপিএস আধিকারিককে। কলকাতায় ১২ জন এবং হাওড়া, বারাকপুর ও চন্দননগরে দু’জন করে থাকছেন। কলকাতার ২৮টি গঙ্গার ঘাট, আদিগঙ্গার পাঁচটি ঘাট এবং ৩৪টি জলাশয় ও সরোবরে মোতায়েন পুলিশ বাহিনী। শহরের প্রায় ২০০টি গুরুত্বপূর্ণ সংযোগস্থলেও রয়েছে পুলিশ পিকেট। ঘাটে ঘাটে রাখা হয়েছে অতিরিক্ত ট্রলি ও কুলি। দুর্ঘটনা এড়াতে ২৫টি লাইফ সেভিং নৌকা চালানো হবে। ২১ থেকে ২৪ অক্টোবর প্রতিদিন বিকেল ৪টে থেকে ঘাটগুলিতে কড়া নিরাপত্তা বজায় থাকবে। উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গঙ্গায় ৬০৪টি প্রতিমার নিরঞ্জন সম্পন্ন হয়েছে। একাদশীতে প্রতিমা বিসর্জন হবে বলে সূত্রের খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File