Durand Cup | আগামী ডার্বি থেকেই চালু হচ্ছে পেপারলেস টিকিট, ডুরান্ড নিয়ে বড়ো ঘোষণা ক্রীড়ামন্ত্রীর, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Wednesday, July 22 2026, 3:25 pm

Key Highlightsঅনলাইনে টিকিট কাটার পর আর আলাদা করে কাউন্টার থেকে তা রিডিম বা স্ট্যাম্প করাতে হবে না। সেই ই-টিকিট দেখিয়েই সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।
আগামী ২৫ জুলাই কলকাতা ডার্বি। শনিবার বিকেল ৫টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান-ইস্টবেঙ্গল দ্বৈরথ দিয়েই শুরু হবে ডুরান্ড কাপ। সবকিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রী ডুরান্ড উদ্বোধন করবেন। এই পরিস্থিতিতে নয়া ঘোষণা ক্রীড়ামন্ত্রীর। বুধবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “আমরা প্রথমবার পেপারলেস টিকিট চালু করতে চলেছি। আর কখনও স্ট্যাম্পিং নিয়ে ছোটাছুটি করতে হবে না। অনলাইন টিকিট নিয়েই স্টেডিয়ামে ঢোকা যাবে। ইন্ডিয়ান আর্মি এবং ডিপার্টমেন্ট অফ ইয়ুথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টসকে ধন্যবাদ। এনজয় ফুটবল।” এর জেরে অনলাইনে টিকিট কাটার পর আর আলাদা করে কাউন্টার থেকে তা রিডিম বা স্ট্যাম্প করাতে হবে না। ই-টিকিট দেখিয়েই সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক
- ডুরান্ড কাপ
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট
- ক্রীড়াবিদ


