Ebola Virus | ছড়াচ্ছে ছোঁয়াচে ‘ইবোলা’ ভাইরাস, সতর্ক করলো WHO! স্থগিত ভারত-আফ্রিকা ফোরাম সামিট!
Thursday, May 21 2026, 2:23 pm

Key Highlightsডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে বর্তমানে ছড়িয়ে পড়েছে ইবোলার ‘বুন্দিবুজো’ (Bundibugyo) স্ট্রেন।
আফ্রিকায় চিন্তা বাড়াচ্ছে মারাত্মক ছোঁয়াচে ‘ইবোলা’ ভাইরাস। ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে বর্তমানে ছড়িয়ে পড়েছে ইবোলার ‘বুন্দিবুজো’ (Bundibugyo) স্ট্রেন। ইবোলার এই বিরল স্ট্রেনের সংক্রমণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ‘জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক জরুরি অবস্থা’ বলে ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে এবার নয়াদিল্লিতে আগামী সপ্তাহে নির্ধারিত হাই-প্রোফাইল চতুর্থ ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’ স্থগিত ঘোষণা করা হলো। ভারত সরকার এবং আফ্রিকান ইউনিয়নের মধ্যে আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফ্রিকার মানুষের পাশে থাকার বার্তা দিয়ে ভারত জানিয়েছে, ‘আফ্রিকা সিডিসি’ (Africa CDC)-র মাধ্যমে জনস্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে ভারত সবরকম সাহায্য করবে।


