LPG | সাবধান! ১ জুলাই থেকে নাও পেতে পারেন এলপিজি সিলিন্ডার! কিন্তু কেন?

Monday, June 29 2026, 3:27 pm
LPG | সাবধান! ১ জুলাই থেকে নাও পেতে পারেন এলপিজি সিলিন্ডার! কিন্তু কেন?
highlightKey Highlights

১ জুলাই থেকে এলপিজি সিলিন্ডার নিয়ে একাধিক নিয়মে পরিবর্তন আসছে।


১ জুলাই থেকে এলপিজি সিলিন্ডার নিয়ে একাধিক নিয়মে পরিবর্তন আসছে। এর মধ্যে এমন নিয়মও রয়েছে, যেখানে এলপিজি কানেকশন বা সংযোগ বন্ধ হয়ে যেতে পারে। গত মাসেই কেন্দ্রীয় সরকার এলপিজি অ্যামেন্ডমেন্ট অর্ডার কার্যকরী করে। নতুন এই নিয়মে কোনও ব্যক্তির কাছে যদি এলপিজি ও পিএনজি উভয় কানেকশনই থাকে, তবে তাকে এলপিজি কানেকশন ছেড়ে দিতে হবে। একসঙ্গে দুটি কানেকশন বা সংযোগ রাখা যাবে না। যে সংস্থারই সংযোগ থাকুক না কেন, ৩০ দিনের মধ্যে তা ডিসকানেক্টেড হয়ে যাবে। যদি কোনও গ্রাহক নিজে থেকে এলপিজি কানেকশন ছেড়ে দেন, তাহলে তাকে একটি কুপন দেওয়া হবে, যা তিনি ভবিষ্যতে যদি ফের এলপিজি কানেকশন নেওয়ার প্রয়োজন পড়ে, তখন এই কুপন ব্যবহার করতে পারবেন। যেহেতু মার্চ মাসে এই ডেডলাইন দেওয়া হয়েছিল, সেই হিসাবে জুন মাসেই সময়সীমা শেষ হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File