School Timing | তীব্র গরমে স্কুল ‘মর্নিং শিফটে’ করার ছাড়পত্র স্কুল শিক্ষা দফতরের!

Tuesday, June 2 2026, 9:57 am
School Timing | তীব্র গরমে স্কুল ‘মর্নিং শিফটে’ করার ছাড়পত্র স্কুল শিক্ষা দফতরের!
highlightKey Highlights

ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে এক বড়সড় এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতর।


গরমের ছুটি কাটিয়ে অবশেষে ১ জুন থেকে রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলি ফের চালু হয়েছে। কিন্তু স্কুল খুললেও চিন্তা বাড়াচ্ছে দক্ষিণবঙ্গজুড়ে অস্বস্তিকর এবং ভ্যাপসা গরম। এই অবস্থায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে এক বড়সড় এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতর। আগামী দুই সপ্তাহের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে ‘মর্নিং শিফট’ চালু করার ছাড়পত্র দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, যেখানে যেখানে তীব্র গরম থাকবে, সেখানে স্কুল সকালে করে নেওয়া যেতে পারে। আপাতত দু'সপ্তাহের জন্য সকালে ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File