Lachen | ফেরা হলো না গ্যাংটকে, ফের বৃষ্টি-তুষারপাতের জেরে আজও লাচেনে আটকে বহু পর্যটক!
Wednesday, April 8 2026, 7:17 am

Key Highlightsসকাল সাড়ে দশটা নাগাদ ফের বৃষ্টি এবং স্নো-ফল শুরু হওয়ায় লাচেনে আটকে থাকা পর্যটকদের গ্যাংটকে ফেরার আশা মাটি হয়ে যায়।
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সিকিম। গত রবিবার চুঙথাও থেকে লাচেনে যাওয়ার পথে তারেম চু নদীর উপরে তৈরি সেতুর কাছে প্রায় একশো মিটার সড়ক ধসে নীচে নেমে যাওয়ায় লাচেনে আটকে পড়েন কয়েকশো পর্যটক। সোমবার পর্যটকদের লাচেন থেকে গুরুদোঙমার লেক, ডঙকিয়া লা পাস, জিরো পয়েন্ট, লাচুং হয়ে গ্যাংটকে ফেরানোর প্ল্যান হলেও, দিনভর গুরুদোঙমার লেক এবং ডঙকিয়া লা এলাকায় স্নোফলের জেরে পর্যটকদের ফেরাতে পারেনি মঙ্গন জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে রোদ উঠতেই বাড়ি ফেরার আশায় ছিলেন পর্যটকরা। কিন্তু সকাল সাড়ে দশটা নাগাদ ফের বৃষ্টি এবং স্নো-ফল শুরু হওয়ায় লাচেনে আটকে থাকা পর্যটকদের গ্যাংটকে ফেরার আশা মাটি হয়ে যায়।


