Eastern Railway | শিয়ালদহ ডিভিশনে মেগা ব্লক, আগামী শনি ও রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন!
Thursday, June 4 2026, 1:07 pm

Key Highlightsশিয়ালদহ ডিভিশনে মেগা ব্লকের কারণে আগামী শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে।
পূর্ব রেল জানিয়েছে, পরিকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহ ডিভিশনে আগামী ৬ জুন শনিবার ও ৭ জুন রবিবার বড়সড় ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। শিয়ালদহ ও কাঁকুড়গাছি রোড জংশনের মধ্যে আপ ও ডাউন সাবার্বান লাইনে মোট ১৫ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই সময় ব্রিজ নম্বর ৩-এ কাজ চলবে। শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার বিকেল ৪টা পর্যন্ত নারকেলডাঙা কারশেডে ট্রেনের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। দ্বিতীয় মেগা ট্রাফিক ব্লকটি হবে বালিগঞ্জ স্টেশন এলাকায় ডাউন প্যাসেঞ্জার লাইনে শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- ভারতীয় রেল
- ট্রেন বাতিল
- লোকাল ট্রেন
- ট্রেন


