Dubai | ২০ মিনিটে সাতটি ভয়ংকর বিস্ফোরণ! কালো ধোঁয়ায় ঢাকলো দুবাই! ক্ষেপণাস্ত্র হামলা নাকি দুর্ঘটনা?

Wednesday, August 5 2026, 9:51 am
Dubai | ২০ মিনিটে সাতটি ভয়ংকর বিস্ফোরণ! কালো ধোঁয়ায় ঢাকলো দুবাই! ক্ষেপণাস্ত্র হামলা নাকি দুর্ঘটনা?
highlightKey Highlights

মঙ্গলবার গভীর রাতে একের পর এক বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ঢেকে যায় দুবাইয়ের জেবাল আলি ইন্ডাস্ট্রিয়াল এলাকা।


২০ মিনিটে সাতটি ভয়ংকর বিস্ফোরণ! মঙ্গলবার গভীর রাতে একের পর এক বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ঢেকে যায় দুবাইয়ের জেবাল আলি ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এখনও স্পষ্ট নয় ঘটনাটি ক্ষেপণাস্ত্র হামলার ফল নাকি দুর্ঘটনা। যদিও ইরানি সংবাদমাধ্যমের দাবি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে হাউথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আরব আমিরশাহীতে। যদিও বিস্ফোরণে বিধ্বস্ত দেশটি এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। জানা গিয়েছে, বিস্ফোরণের ভিডিও রেকর্ড করায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন। এদিকে, নাসার উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসেছে। ওই ছবি অনুযায়ী, বন্দর সংলগ্ন একটি গুদামে আগুন লেগেছিল। যেটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হত। ২০ মিনিটে সাতটি বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে কিংবা কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File