Zelenskyy | টেকঅফের সময়ে হঠাৎ বিমানের কাছে ড্রোন, সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল জ়েলেনস্কির বিমান!
Thursday, September 10 2026, 6:58 am

Key Highlightsমলদোভা থেকে টেক অফ করার সময় ড্রোন সংঘর্ষের হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।
মলদোভা থেকে টেক অফ করার সময় ড্রোন সংঘর্ষের হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর জানান, জ়েলেনস্কির বিমানের অতি কাছে চলে এসেছিল একটি ড্রোন। দুর্ঘটনার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মলদোভার আকাশপথ। মলদোভা প্রশাসনের দাবি, জোড়া রুশ ড্রোন তাদের আকাশে প্রবেশ করে, যার একটি পরে রিসকানি জেলায় ভেঙে পড়ে। এটি জ়েলেনস্কির বিমানকে লক্ষ্য করে হামলা ছিল কি না তা স্পষ্ট নয়। তবে শেষ পর্যন্ত নিরাপদে নরওয়ে পৌঁছন ইউক্রেন প্রেসিডেন্ট। এই ঘটনার পর পূর্ব ইউরোপের আকাশসীমার নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইউক্রেন
- জেলেনস্কি
- ড্রোন হামলা


