Taratala Incident | চলছে আকাশে ড্রোনের নজরদারি, তারাতলার দুর্ঘটনায় উদ্ধারকাজে ব্যবহার আর্থ মুভার, বুলেট চেন শ-গ্যাসকাটার!
Wednesday, June 24 2026, 12:09 pm

Key Highlightsঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে দমকল, পুলিশ, এবং NDRFও। কাজে লাগানো হয়েছে দু'টি বড় ক্রেন, বুলেট চেন শ, গ্যাসকাটার, ৫ থেকে ৬টি আর্থ মুভার।
বুধবার দুপুরে তারাতলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়লো ব্রেসব্রিজের ট্রান্সপোর্ট ডিপোর কাছে নির্মীয়মাণ একটি গোডাউন। দুর্ঘটনার সময়ে গোডাউনের ভিতরে ৫০ থেকে ৬০ জন শ্রমিক ছিলেন বলে খবর। লম্বা লোহার বিম ও লোহার পাত দিয়ে তৈরি কাঠামোর নীচে চাপা পড়ে যায় বহু শ্রমিক। দুর্ঘটনার পর বেশ কিছু ঘন্টা পেরোলেও এখনও প্রাথমিক পর্যায়ে উদ্ধারকাজ। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে দমকল, পুলিশ, এবং NDRFও। কাজে লাগানো হয়েছে দু'টি বড় ক্রেন, বুলেট চেন শ, গ্যাসকাটার, ৫ থেকে ৬টি আর্থ মুভার। বুলেট চেন শ ও গ্যাসকাটার দিয়ে লোহার বিমগুলি কেটে সরানোর কাজ হচ্ছে। ড্রোনের সাহায্যে নজরদারি করা হচ্ছে ঘটনাস্থলটির। বিশাল এলাকা জুড়ে নির্মিত ওই কাঠামোর ভেতরে কোথায় মানুষ আটকে রয়েছেন, তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- তারাতলা
- উদ্ধারকার্য


