Kuwait Attack | কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, দাউদাউ করে জ্বলছে জ্বালানি ট্যাঙ্ক

Wednesday, March 25 2026, 4:50 am
Kuwait Attack | কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, দাউদাউ করে জ্বলছে জ্বালানি ট্যাঙ্ক
highlightKey Highlights

কারা সেখানে এই হামলা চালায় তা নিয়ে কিছু জানানো হয়নি। তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী।


যুদ্ধের জেরে অশান্ত মধ্যপ্রাচ্য। বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোন দিয়ে আঘাত করা হয়। কুয়েতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী হামলায় কোনও প্রাণহানি ঘটেনি। কুয়েতের ন্যাশনাল গার্ড জানিয়েছে, পাল্টা হামলা করে তারা দায়িত্বাধীন এলাকায় পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে। হামলার পর পরই এলাকায় জরুরি প্রোটোকল কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, গত ১৪ মার্চও কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলার জেরে ক্ষতি হয় সেখানকার রেডার সিস্টেমের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File