WB নির্বাচন ২০২৬TMC89BJP198LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

শরীরে কোষের প্রধান উপাদান জল, তাই শীতকালে কম জলপান উচিত না।

Wednesday, February 24 2021, 8:39 am
শরীরে কোষের প্রধান উপাদান জল, তাই শীতকালে কম জলপান উচিত না।
highlightKey Highlights

ঠান্ডার ভয়ে স্বাভাবিক জল পান কমালে ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যায়। তাই সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল খেতে অসুবিধা হলে শীতের সকালে চায়ের আগে ঈষদুষ্ণ জল পান করাই যায়। পানীয় জলকে অনেকে ওষুধের সঙ্গেও তুলনা করেন, কেন না শরীরে জমে থাকা নানান টক্সিক প্রস্রাব ও ঘামের মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে গিয়ে সুস্থ থাকতে সাহায্য করে। তাই শীতের দিনেও ন্যূনতম ১.২–১.৫ লিটার জলপান করা দরকার। যদিও শীতকালে এয়ারকন্ডিশনে থাকার ঘটনা কম, তবু যাঁদের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকার অভ্যাস, তাঁদের শরীরে জলের চাহিদা বেশি। তাঁদের অবশ্যই দৈনিক ১.৫ লিটার জল পান করা উচিত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File