Donald Trump | আরও বাড়লো ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা, মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে প্রেসিডেন্টের শক্তি বৃদ্ধি!

Tuesday, June 30 2026, 8:24 am
Donald Trump | আরও বাড়লো ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা, মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে প্রেসিডেন্টের শক্তি বৃদ্ধি!
highlightKey Highlights

রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট এখন নীতিগত মতপার্থক্যের কারণেও স্বাধীন ফেডেরাল সংস্থাগুলির প্রধানদের পদ থেকে অপসারণ করতে পারবেন।


আরও ক্ষমতা বাড়লো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি, একটি ঐতিহাসিক রায় দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্টে। রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট এখন নীতিগত মতপার্থক্যের কারণেও স্বাধীন ফেডেরাল সংস্থাগুলির প্রধানদের পদ থেকে অপসারণ করতে পারবেন। যদিও, কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও রাখা হয়েছে। ৬-৩ সংখ্যাগরিষ্ঠতায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের ছয়জন বিচারপতি ট্রাম্পের পক্ষে মত দেন। অন্যদিকে, বাকি তিনজন বিচারপতি এর বিরোধিতা করেন। সুপ্রিম কোর্ট জানায়, কমিশনারকে অপসারণ না করার যে আইনি সুরক্ষা, তা প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার উপর অযৌক্তিক সীমাবদ্ধতা আরোপ করে। আর তা সংবিধানের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। সুপ্রিম কোর্ট রায়ের মাধ্যমে ১৯৩৫ সালের ঐতিহাসিক হামফ্রেজ় এগজিকিউটর বনাম ইউনাইটেড স্টেটস মামলার নজিরও কার্যত বাতিল করেছে। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, এই রায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File