Donald Trump | "আমার যদি কিছু হয়, তা হলে ইরানের উপরে চরম হামলা চালানো হবে"- হুঁশিয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের

Saturday, July 11 2026, 6:22 am
Donald Trump | "আমার যদি কিছু হয়, তা হলে ইরানের উপরে চরম হামলা চালানো হবে"- হুঁশিয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের
highlightKey Highlights

শুক্রবার ট্রাম্প সরাসরি জানিয়ে দিলেন, তাঁর কিছু হলে ইরানের উপরে হামলা চালানোর নির্দেশ দেওয়া আছে সেনাকে।


ইজ়রায়েল ইঙ্গিত দিয়েছে ইরানের শীর্ষ নেতারা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে। শুক্রবার এই বিষয়ে মুখ খুললেন ট্রাম্প। তাঁর কথায়, ‘এটা নতুন কিছু নয়। আমি অনেক দিন ধরেই ওদের এক নম্বর টার্গেট।’ নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগেই নির্দেশ দিয়ে রেখেছি, আমার যদি কিছু হয়, তা হলে ইরানের উপরে এমন হামলা চালানো হবে, যা ওরা আগে কোনও দিন দেখেনি।’ তিনি আরও বলেন, ‘ওরা (ইরান) অত্যন্ত হিংস্র। ওদের মোকাবিলা করতে হলে আমাদেরও কঠোর হতে হবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File