Donald Trump | 'আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি', যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়েও ফের হামলার জল্পনা উস্কে দিলেন ট্রাম্প!

Wednesday, April 15 2026, 11:30 am
Donald Trump | 'আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি', যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়েও ফের হামলার জল্পনা উস্কে দিলেন ট্রাম্প!
highlightKey Highlights

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমার মনে হয়, এটা (যুদ্ধ) প্রায় শেষ হয়ে এসেছে, এটি শেষ হওয়ার একেবারে দ্বারপ্রান্তে রয়েছে।' কিন্তু সেই সঙ্গে ফের হামলার জল্পনাও উস্কে দিলেন ট্রাম্প।


অবশেষে শেষ হতে চলেছে ইরানের সঙ্গে যুদ্ধ? মার্কিন সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমার মনে হয়, এটা (যুদ্ধ) প্রায় শেষ হয়ে এসেছে, এটি শেষ হওয়ার একেবারে দ্বারপ্রান্তে রয়েছে।' কিন্তু সেই সঙ্গে ফের হামলার জল্পনাও উস্কে দিলেন ট্রাম্প। তিনি বলেন, 'আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি।' ইরান আমেরিকার প্রস্তাবিত চুক্তিতে সম্মত হয়েছে কি না, এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমার মনে হয়, তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী।' এছাড়াও ট্রাম্পের দাবি, আমেরিকা যদি যুদ্ধ না শুরু করত তাহলে ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File