Donald Trump | ভারত-সহ ১৬টি দেশের বিরুদ্ধে ‘শুল্কযুদ্ধে’র ঘোষণা, কাউকে ২৫%, কাউকে ২০%! কী বললো ট্রাম্প?

Key Highlightsজানা গিয়েছে, ভারতের উপর ২৫ শতাংশ এবং চিনের উপর ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ভারত-সহ ১৬টি দেশের বিরুদ্ধে নতুন 'শুল্কযুদ্ধ' ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর ২৫ শতাংশ এবং চিনের উপর ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট। কেন ফের ‘শুল্কযুদ্ধ’ শুরু করছে আমেরিকা? সূত্রের খবর, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ অনুচ্ছেদের আওতায় বিশেষ দেশের বিরুদ্ধে তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তুকি ও অন্যান্য সরকারি সাহায্য দিয়ে নিজেদের অভ্যন্তরীণ শিল্পকে চাঙ্গা করছে (যেখানে বিদেশি বিনিয়োগও রয়েছে) যে দেশগুলি মূলত তাদের উপরই ক্ষুদ্ধ ট্রাম্প প্রশাসন। সেই তালিকায় রয়েছে – ভারত, চিন, বাংলাদেশ, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো দেশ। ওয়াশিংটন যুক্তি দিচ্ছে, বিদেশি ভর্তুকির কারণে মার্কিন সংস্থাগুলি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে, তাই শুল্ক চাপানো হচ্ছে।


