Donald Trump | ইরানের মাটিতে হামলার ছক কষছে আমেরিকা, বিস্ফোরক দাবি ট্রাম্পের

Sunday, October 25 2026, 4:12 pm
Donald Trump | ইরানের মাটিতে হামলার ছক কষছে আমেরিকা, বিস্ফোরক দাবি ট্রাম্পের
highlightKey Highlights

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের মাটিতে কোনও হামলা চালাবে না আমেরিকা। রবিবার ফের ছোটখাট ‘এপিক ফিউরি’ চালানো হতে পারে ইরানে মাটিতে।


মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে শনিবার ফ্লোরিডায় আগাম ভোট দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আপনার কি মনে হয়, আমি আপনাকে সে কথা জানাব? সম্ভাবনা রয়েছে আমি সেখানে হামলা চালাব। হতে পারে সেটা গতকালই। আবার ইরানের সঙ্গে সুন্দর বড়সড় একটা চুক্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ওরা চুক্তি করতে চায়, কিন্তু সমস্যা হল ওরা কি চুক্তি মানবে?” এর আগের দিনও হুঁশিয়ারির সুরে ট্রাম্প বলেছিলেন, ”আমরা ছোটখাট আরেকটা এপিক ফিউরি চালাতে পারি।” আজই সেই দিন। আজই তিনি হামলা চালাতে পারেন। উল্লেখ্য, গত শুক্রবার এক পডকাস্টে মার্কিন রাষ্ট্রদূত টম বারাকও হামলার ইঙ্গিত দিয়ে বলেন, “সপ্তাহান্তেই ফের ইরানের মাটিতে হামলার ঘটনা ঘটতে পারে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File