Donald Trump-Iran | "ঘরে ফেরার প্রক্রিয়া শুরু”- হরমুজ থেকে মার্কিন নৌবহর তোলার ইঙ্গিত প্রেসিডেন্ট ট্রাম্পের!
Friday, May 29 2026, 4:35 pm

Key Highlightsমার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার ফলে তেলবাহী জাহাজ-সহ অন্যান্য বাণিজ্যিক ট্যাঙ্কারের চলাচল আবার স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্ট ট্রাম্প জানান, “আমাদের অভূতপূর্ব নৌ অবরোধের কারণে যে জাহাজগুলি হরমুজ প্রণালীতে আটকে ছিল, তারা এবার ঘরে ফেরার প্রক্রিয়া শুরু করতে পারে।” ইরানের সঙ্গে শান্তি চুক্তির ব্যাপারে তিনি বলেন, “আমি এখন সিচুয়েশন রুমে বৈঠকে যাচ্ছি, সেখানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” নিজের পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইরান দ্রুত হরমুজ প্রণালীতে পাতা মাইন সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করবে। মার্কিন নৌ অবরোধ তুলে নিলে তেলবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক ট্যাঙ্কারের চলাচল স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল
- সামরিক বাহিনী
- আমেরিকা


