Donald Trump | আমেরিকায় ভরাডুবি ট্রাম্পের, চিফ অফ স্টাফ পদ থেকে সরলেন সুসি!
Saturday, November 7 2026, 4:06 am

Key Highlightsহোয়াইট হাউসের চিফ অফ স্টাফও বদল করলেন ট্রাম্প। শুক্রবার সুসি ওয়াইলসের বদলে স্টিফেন মিলারকে নতুন চিফ অফ স্টাফ ঘোষণা করেছেন ট্রাম্প।
আমেরিকার মিড টার্ম নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই বেরিয়ে গিয়েছে ট্রাম্পের হাত থেকে। শুক্রবারই প্রথম সরকারি পদক্ষেপ হিসেবে ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসকে ‘ন্যাশনাল মনুমেন্ট’ বা জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষণা করেছেন। প্রশাসনিক স্তরে নেমে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফও বদল করলেন তিনি। শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে ট্রাম্প বলেন, ‘ট্রাম্প সরকারের বর্তমান ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলারকে চিফ অফ স্টাফের দায়িত্ব দেওয়া হলো। ৯ নভেম্বর, ২০২৬, সোমবার তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন।’ ট্রাম্প জানিয়েছেন, প্রশাসনিক পদ থেকে সুসিকে সরিয়ে দেওয়া হলেও দলের হয়ে কাজ করবেন সুসি।


