Indigo | মাঝআকাশে অসুস্থ পাইলট, ‘মে ডে কল’ দোহা-বেঙ্গালুরু ইন্ডিগোর! জরুরি অবতরণ মাস্কাটে!
Thursday, September 3 2026, 9:34 am

Key Highlightsদোহা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর (৬ই ১৩০২) বিমানে মাঝআকাশে আচমকা অসুস্থ হয়ে পড়েন ককপিটে থাকা পাইলট।
দোহা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর (৬ই ১৩০২) বিমানে মাঝআকাশে আচমকা অসুস্থ হয়ে পড়েন ককপিটে থাকা পাইলট। বিমান চালানোর মতো অবস্থায় না থাকায় জরুরি ‘মে ডে কল’ পাঠিয়ে উড়ানটিকে ওমানের মাস্কাটের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বিমানটি নিরাপদে মাস্কাট বিমানবন্দরে অবতরণ করে।সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, অসুস্থ পাইলটকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। বিমানকর্মী ও সকল যাত্রী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। যাত্রীদের সুবিধার জন্য মাস্কাটে খাবার ও বিশ্রামের বন্দোবস্ত করা হয়। বেঙ্গালুরু পৌঁছানোর জন্য বিকল্প বিমান ও নতুন ক্রু দলের ব্যবস্থা করেছে ইন্ডিগো।
- Related topics -
- দেশ
- ভারত
- বেঙ্গালুরু
- বিমান
- বিমান পরিষেবা
- ইন্ডিগো
- ইন্ডিয়া গো বিমান


