Arijit Singh | 'নিজেদের কি ভগবান মনে করছেন?', দিল্লিতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ নিয়ে নিন্দা অরিজিৎ-এর!
Tuesday, July 21 2026, 2:59 pm

Key Highlightsনিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার বিরুদ্ধে দিল্লিতে চলছে প্রতিবাদ। এবার এই ঘটনায় মুখ খুললেন অরিজিৎ সিং।
নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার বিরুদ্ধে দিল্লিতে চলছে প্রতিবাদ। এবার এই ঘটনায় মুখ খুললেন অরিজিৎ সিং। সোমবার সকাল থেকেই ‘ককরোচ জনতা পার্টি’র (CJP)-র ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে ধুন্ধুমার পরিস্থিতি। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে তুমুল বিরোধ বাধে পুলিশের। সেখানেই বিক্ষোভকারীদের রুখতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় বলে অভিযোগ। এবার ২০ জুলাইয়ের ঘটনা প্রসঙ্গে এক্স-এ একটি পোস্ট করে অরিজিৎ লেখেন, ‘এখন তো আপনারা পড়ুয়াদেরও পেটাচ্ছেন! আপনারা এতটুকুও লজ্জিত নন? এই যে নেতা-মন্ত্রীরা, নিজেদের কি ভগবান মনে করছেন? সব মনে থাকবে। হর হর মহাদেব। মনে রাখবেন, পরিবর্তনই হলো একমাত্র নিয়ম।’
- Related topics -
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- সেলিব্রিটি
- গায়ক
- নিট পরীক্ষা
- অরিজিৎ সিং


