DMK-Rahul Gandhi | রাহুলের আলিঙ্গনেও মন গলল না স্ট্যালিনের, মোদীকেই সমর্থন DMK-র
Sunday, November 29 2026, 2:23 pm

Key Highlightsস্ট্যালিনের সঙ্গে তাঁদের দীর্ঘ কথাবার্তা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও সূত্রের খবর, শেষ পর্যন্ত রাহুল-সোনিয়ারা স্ট্যালিনকে দলে টানতে ব্যর্থ হয়েছেন।
ইন্ডিয়া (INDIA) জোটকে হতাশ করলো DMK প্রধান এম কে স্ট্যালিন। রবিবার কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন প্রত্যাহারের আবেদন নিয়ে চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনে গিয়ে দেখা করেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সূত্রের খবর, বৈঠকে এম কে স্ট্যালিন জানিয়ে দিয়েছেন, সরকারের পক্ষেই ভোট দেবে ডিএমকে (DMK)। এদিন চেন্নাইয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ‘দাদা’ স্ট্যালিন ঘরের দরজা খুলতেই তাঁকে আলিঙ্গন করলেন রাহুল গান্ধী। সেই আলিঙ্গনে যে মন গলেনি তা বলাই বাহুল্য। সূত্রের খবর, ডিএমকের যাবতীয় শর্ত মেনে নিয়েছে শাসকদল বিজেপি। সেই কারণেই তারা বিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।
- Related topics -
- দেশ
- রাজনৈতিক
- রাজনৈতিক দল
- রাজনৈতিক ঝামেলা
- রাজনীতিবিদ
- রাজনীতি
- এম কে স্ট্যালিন
- এমকে স্ট্যালিন
- রাহুল গান্ধী
- কংগ্রেস নেতা
- কংগ্রেস
- বিজেপি
- বিজেপি প্রার্থী


