India-China | ব্রিকস সম্মেলনে মোদী-জিনপিং দ্বিপাক্ষিক বৈঠকের পরই প্রকাশ্যে মতপার্থক্য! কী বলছে দুই দেশ?
Monday, September 14 2026, 11:47 am

Key Highlightsব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাত বছর পর তাঁর এই ভারত সফরে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দেওয়া হলেও সীমান্ত ইস্যুতে অবস্থানের ফারাক স্পষ্ট হয়েছে। বেজিং চায় সীমান্ত সমস্যা ও দ্বিপাক্ষিক সম্পর্ক—দুই ক্ষেত্রই পাশাপাশি এগিয়ে চলুক। অন্যদিকে ভারতের স্পষ্ট বার্তা, সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকাই সম্পর্কের ভবিষ্যৎ উন্নতির মূল ভিত্তি। একই সঙ্গে পূর্বের সীমান্ত চুক্তিগুলি মেনে চলার ওপর জোর দিয়েছেন মোদী। দুই নেতাই সীমান্ত সমস্যার একটি সর্বসম্মত ও ন্যায্য সমাধানের লক্ষ্যে কাজ করতে সম্মত হলেও সম্পর্কের মূল চাবিকাঠি সীমান্ত শান্তির ওপরই নির্ভর করছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- চিন
- ভারত
- ব্রিকস সম্মেলন


