Dilip Ghosh | "আমি চাই লড়াই করতে" নির্বাচনের প্রাক্কালে বিজেপির দপ্তরে জীবনপঞ্জি জমা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু-র

Wednesday, February 18 2026, 5:41 pm
Dilip Ghosh | "আমি চাই লড়াই করতে" নির্বাচনের প্রাক্কালে বিজেপির দপ্তরে জীবনপঞ্জি জমা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু-র
highlightKey Highlights

সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দপ্তরে গিয়ে একজনের হাতে এই জীবনপঞ্জি তুলে দিয়েছেন রিঙ্কু মজুমদার।


সামনেই বিধানসভা নির্বাচন। তাঁর আগে গত ৩১ জানুয়ারি বিজেপির সল্টলেকের দপ্তরে জীবনপঞ্জি জমা দিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। রিঙ্কু মজুমদারের দাবি, “আমি মিসেস ঘোষ হয়েছি মাত্র কয়েক মাস হল! কিন্তু ২০১৩ সাল থেকে নিউটাউনে থাকি। দলের কাজ করেছি। বিয়ে, ছেলের মৃত্যু হয়েছে। কিন্তু আমার পরিকল্পনাতেই ছিল মানুষের জন্য কাজ করব! সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। আর সিভি তো অনেকেই জমা করছেন। আমার তো একটা রাজনৈতিক সত্ত্বাও আছে, আমি চাই লড়াই করতে, জিততে চাইব অবশ্যই।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File