Dilip Ghosh | ৩৫০ গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিট হচ্ছে, "দুর্নীতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে"- ঘোষণা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

Sunday, August 9 2026, 6:17 am
Dilip Ghosh | ৩৫০ গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিট হচ্ছে, "দুর্নীতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে"- ঘোষণা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
highlightKey Highlights

দুর্নীতি খুঁজে বের করার জন্যই রাজ্যে ১০ শতাংশ অর্থাৎ ৩৫০ গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিট হচ্ছে বলে তিনি জানান।


শনিবার বিকালে খড়গপুর গ্রামীণ থানার বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “গত কয়েক বছরে ক্যাগের রিপোর্ট অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে ঠিকঠাকভাবে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। যদিও পরিমাণ সঠিক জানি না।” আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তার দাবি, “আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। ১২৫০০ জন, যারা যোগ্য নয় তারা টাকা নিয়ে নিয়েছে। তারমধ্যে হাজার জন টাকা ফেরত দিয়েছেন। বাকিদের নোটিস দেওয়া হচ্ছে।” নির্বাচনের আগে কিছু কাজের টেন্ডার রিভিউ করা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, “অনেক রাস্তা হয়েছে ওয়ার্ক অর্ডার ছাড়া। এগুলিও রিভিউ করা হচ্ছে। দুর্নীতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।” দুর্নীতি খুঁজে বের করার জন্যই রাজ্যে ১০ শতাংশ অর্থাৎ ৩৫০ গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিট হচ্ছে বলে জানিয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File